ঢাকাSunday , 21 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কোস্টগার্ড হাতে ছয় জন গ্রেফতার

Link Copied!

বাগেরহাটে শনিবার ২০ ডিসেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর বিকাল ৫টা হতে আজ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রুপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে আসাদুজ্জামান সবুজ (৩৪), মোঃ শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) এবং মোঃ শাহীনুর গাজী (৩৮) কে আটক করা হয়।

#New_Classic_Event_Management

অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি