মহান বিজয় দিবস—২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউ ধারা ইউনিয়নের শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাল্লি মোঃ ফরিদ উদ্দিন, সভাপতি, ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
এ অনুষ্ঠান টি সভাপতিত্ব করেন, মৃধা ওমর ফারুক মোঃ এনামুল, সভাপতি, শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়।
মহান বিজয় দিবস—২০২৫ উদযাপনে সার্বিক পরিচালনায়ঃ বাবু দেব দুলাল ঢালী, বিশিষ্ঠ সমাজ সেবক ও পরবকারী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাবু দেবব্রত রায়, প্রধান শিক্ষক, শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়।
জীতেন্দ্রনাথ ঢালী, প্রাক্তন শিক্ষক, শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়।
মোঃ জহির উদ্দিন বাবর মোছাল্লি, বিশিষ্ঠ সমাজ সেবক।
বাবু বিচিত্র হালদার, প্রাক্তন শিক্ষক, শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়।
কবিন্দ্রনাথ সরকার, বিশিষ্ঠ সমাজ সেবক ও জমি দাতা, শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, এবং সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্যে মৃধা ওমর ফারুক মোঃ এনামুল, বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য শুধু উৎসবের নয় বরং দায়িত্বেরও স্মারক।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুছাল্লি মোঃ ফরিদ উদ্দিন বলেন,১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন।