ঢাকাSaturday , 13 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি নেতার প্রাণহানি

Link Copied!

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় এক বিএনপি নেতা মারা গেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে শহরের শ্রমিক সংঘের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাকসুদুর রহমান হারুন (৪৭) বিকেলে শহর থেকে কমলার মোড় এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় হারুন পাশের দেয়ালে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত হারুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ইজিবাইক ও এর চালক জাহাঙ্গীর মোড়ল (৩৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি