ঢাকাFriday , 12 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল

Link Copied!

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বালিজুড়ী বাজারে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং গণঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

#New_Classic_Event_Management

মিছিলটি বালিজুড়ী বাজার থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির সদস্য লেমন মিয়া। উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌরসভার আমির আতিকুর রহমান সেলিম,মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, যুব অধিকার পরিষদের জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, এনসিপি নেতা আরিফুল ইসলাম, সিয়াম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরো বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে এ ধরনের হামলা দেশের জন্য অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি