নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ শোল্লা মেইন রোডে ১১ই ডিসেম্বর বিকেলের যে কোন সময়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা অনুযায়ী আহত যুবকের নাম মো. ইয়ামিন, তিনি বাগমারা এলাকার বাসিন্দা এবং প্রবাসী বলে জানা গেছে।
দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাৎক্ষণিক সংবাদ লেখা পর্যন্ত আর কোন তথ্য পাওয়া যায়নি।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।