ঢাকাMonday , 7 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

DN BANGLA
June 7, 2021 7:10 pm
Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুল আহাদ (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (০৭ জুন) ভোরে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম।

মৃত হাজতি আব্দুল আহাদ সিলেট বিশ্বনাথ উপজেলার নদার মালপাড়া গ্রামের মৃত. জমির আলীর ছেলে।


তার হাজতি নং-১২৪/১৭ ছিল।
তিনি জানান, কাফরুল থানার হত্যা মামলা নং-১৩(১০)১৬ মামলায় ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন আহাদ। সোমবার ভোরে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহাদকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দি আহাদ স্ট্রোক করে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি