ঢাকাMonday , 1 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল

Link Copied!

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

১ ডিসেম্বর সোমবার যোহরের পর জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ তাঁর নিজ বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবু আইয়ুব আনসারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, শামসুল ইসলাম, ফারুক আহমেদ, সদস্য আছকির আলী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান।


এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, সদস্য ফারুক আহমেদ জিতু।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ এবং জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি