নবাবগঞ্জ উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিকরা অংশ নেন। অনুষ্ঠানটি বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজন করে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবু লাল মোদক ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।