ঢাকাMonday , 24 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদকসহ গ্রেফতার দুই

Link Copied!

মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৯৪টি ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

#New_Classic_Event_Management

সোমবার বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়।


লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসীন আরও জানান, জব্দকৃত মদ–বিয়ার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিয়ে তাদেরকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি