ঢাকাFriday , 21 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএনপি নেতা হারুন মাস্টার হত্যাকাণ্ডে জরিতদের বিচারের দাবিতে বিক্ষোভ

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ (হারুন মাস্টার) হত্যাকাণ্ডে জরিত মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নয়াবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

#New_Classic_Event_Management

শুক্রবার বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাহ্রা ঘাটে এসে শেষ হয়। এসময় মিছিলে বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ অংশ নেয়। পরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সভা করে কর্মসূচীর সমাপ্তি হয়।

এসময় বক্তারা প্রশ্ন তুলে বলেন, হারুন মাস্টার হত্যাকাণ্ডে কয়েকজন আসামী ধরা পরলেও কেন মূলপরিকল্পনাকারীকে ধরা হচ্ছে না। তাদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না। এদের নাম প্রকাশ করা না হলে বা গ্রেফতার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।


নিহত হারুন মাস্টারের ছেলে সাবেক ছাত্রনেতা কাউসার মাহমুদ শাওন বলেন, আমার বাবার হত্যাকারীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে অনেকে চক্রান্ত করছে। নয়াবাড়ি ইউনিয়নসহ দোহারবাসী এটি মেনে নেবে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি আরও বলেন, যতদিন আমার বাবার হত্যার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ না হবে ততদিন আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে উপজেলার নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন অর রশিদ মাস্টারকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি