ঢাকাTuesday , 18 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের যন্ত্রাইলে সন্ধ্যার পরে বসত বাড়িতে অগ্নিকাণ্ড

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

#New_Classic_Event_Management

ঘটনাটি ঘটেছে যন্ত্রাইল কেন্দ্রীয় কবরস্থানের পাশে পূর্বপাড়া এলাকার শাহীন নামে এক ব্যক্তির বাড়িতে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, হঠাৎ শাহীনের ঘরে আগুনের শিখা দেখা দিলে তা দ্রুত পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, ফলে পুরো ঘরগুলো ধ্বংস হয়ে যায়।


অগ্নিকাণ্ডে শাহীনের ঘরের টিভি, ফ্রিজ, খাট, আলমারি, গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকাসহ সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শাহীন কান্নাভেজা কণ্ঠে জানান, “আমার সব শেষ হয়ে গেল। আগুনের কারণে কোনো কিছুই বাঁচাতে পারিনি। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি।”

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।”

বর্তমানে পরিবারটি সব হারিয়ে খোলা আকাশের নিচে কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে এবং মাথা গোঁজার আশ্রয়হীন হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি