ঢাকাSaturday , 15 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

Link Copied!

নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকার আইনাল বেপারীর ছেলে মামুনকে চারজন ভাড়াটে যাত্রী কোমরগঞ্জ থেকে ১৫ই অক্টোবর রাত আনুমানিক ৯টার পরে কোন একসময় অটোরিকশায় তুলে খারশুরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে খারশুর চকে পৌঁছালে ওই চারজন একযোগে তাকে মারধর করে তার চালানো ভাড়ার অটোরিকশাটি ছিনিয়ে নেয়। কোমরগঞ্জ থেকে ওঠা ওই চার দুর্বৃত্তই ঘটনাটির সঙ্গে জড়িত।

#New_Classic_Event_Management

মারধরের ফলে মামুনের তিনটি দাঁত পড়ে যায় এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। বিবস্ত্র অবস্থায় তাকে পিটিয়ে তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশের কোন সাক্ষাৎকার নেওয়া যায়নি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি