ঢাকাThursday , 13 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী স্থাপনের জন্য বিনামূল্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম কৃষকদের হাতে বীজ, সার ও বালাই নাশক তুলে দেন।

#New_Classic_Event_Management

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, পার্টনার প্রোগ্রামের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ১৬ টি প্রদর্শনী স্থাপনের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে ১৬ টি কৃষক গ্রুপের মাঝে, যারা পিএফএসের সদস্য তাদের মাঝে বোরো ধানের কমিউনিটি বীজ উৎপাদন, এডব্লিউডি, ঘাসসহনশীল জাতসহ গম, সরিষা ও মসুর ফসলের প্রায় ৮ ধরনের প্রযুক্তির উপর প্রদর্শনীর জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মামুন মিয়া (সরাইল)

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি