২০১৬ সালের ৩ জুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করে বিডি ক্লিন। আজ ৩ জুন ২০২১ তারিখ।
“প্রতিষ্ঠাবার্ষিকী বা জন্মবার্ষিকী, কেক কেটে উদযাপন নয় || এমন কিছু করে দেখাও যা জাতির জন্য কল্যাণকর হয়” এই প্রতিপাদ্য নিয়েই প্রতিবার পালিত হয় বিডি ক্লিন এর প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য অনুযায়ী কল্যাণকর কাজের ধারাবাহিকতায় আজ বিকেল ৪ টা থেকে ৫ টা, এক ঘন্টা সময়ের মধ্যে বিডি ক্লিন এর প্রতিজন সদস্য নিজ আঙিনায় অথবা সরকারী খালি স্থানে ৫ টি করে গাছ লাগাবেন এবং পরিচর্যা করে তা বড় করে তুলবেন।
আজ যেহেতু বিডি ক্লিন এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, সেহেতু ৫ সংখ্যাটিকে স্মরণীয় করে রাখতেই বিডি ক্লিন এর একেকজন সদস্য লাগাবে ৫ টি করে গাছ।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এ স্বপ্ন বাস্তবায়নে ৫ বছর শেষে ৫৩ টি জেলা টিম আর ১০৯ টি উপজেলা টিমের সাথে সক্রিয়ভাবে কাজ করা ৩০২৪৬ জন সদস্য মিলে একযোগে এক ঘন্টায় লাগাবে দেড় লক্ষাধিক গাছ।
বিডি ক্লিন এর একজন সক্রিয় সদস্য হিসেবে আজ আমিও লাগিয়েছি ৫ টি গাছ। যার ছবি প্রমাণসাপেক্ষে আপলোড করা হলো। গাছ লাগিয়েই ক্ষান্ত নই আমরা, বরং “লাগিয়ে গাছ পরিচর্যা করব, পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ গড়ব” পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রতিপাদ্য অনুযায়ী নিজ দায়িত্বে আগামী এক বছর ধরে গাছগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলব। একইসাথে প্রতিমাসের ৩ তারিখ বিকেল বেলায় আজকের অনুরুপ পরিচর্যায় বেড়ে ওঠা ৫ টি গাছের ছবি নিজ টাইমলাইনে আপলোড করব।