ঢাকাSaturday , 8 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবন ঘুরতে এসে নদীতে বোট উল্টে আমেরিকান প্রবাসীর স্ত্রী নিখোঁজ

Link Copied!

বাগেরহাটের মোংলার পশুর নদীতে করমজল ভ্রমণ শেষে ফেরার পথে একটি জালিবোট উল্টে আমেরিকান প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর২৫) দুপুর ১টার দিকে সুন্দরবনের ডাইনমারি খালের তিলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা গেছে, করমজল ভ্রমণ শেষে ১৪ জন পর্যটক মোংলা শহরে ফিরছিলেন। তারা পশুর নদী হয়ে তিলডাঙ্গা এলাকার ডাইনমারি খাল অতিক্রম করার সময় হঠাৎ স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৪ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারী একজন আমেরিকান প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয় এবং খবর পেয়ে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।


মোংলা নৌ পুলিশের সাব ইন্সপেক্টর (এএসআই) শোনিত কুমার জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরি দল কাজ করছে, এখন পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের দাবি, বোটটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট বা ভাসমান বয়া ছিল না। নিয়মিত পর্যটকদের আসা-যাওয়ার পথ হওয়া সত্ত্বেও এসব নৌযানের নিরাপত্তা ব্যবস্থায় তেমন নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, পশুর নদী মোংলা বন্দরের প্রধান নৌপথ। এ পথে নিয়মিত পর্যটক, জেলে ও বাণিজ্যিক নৌযান চলাচল করে থাকে। সম্প্রতি নদীতে প্রবল স্রোত থাকায় ছোট নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি