ঢাকাWednesday , 5 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত তিন

Link Copied!

বাগেরহাট মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ মোটরসাইকেলর ৩ আরহী নিহত হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা রামপালের বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত তিন
মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃতদেহ : ছবি ডিএন বাংলা

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই মারা যান।


খবর পেয়ে রামপাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে, এবং পরবর্তীতে লাশ রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা চেষ্টা করা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি