ঢাকাSunday , 2 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না – ট্রাম্প

Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে স্থগিত থাকা বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না। কানাডার অন্টারিও প্রদেশে সম্প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে বিরোধের জের ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “আমি তাকে অনেক পছন্দ করি, তবে তারা যা করেছে তা ঠিক হয়নি। বিজ্ঞাপনটি ভুয়া ছিল, এ জন্য তিনি ক্ষমা চেয়েছেন।”


এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানানো হয়নি।

গত সপ্তাহে অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত এক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির সমালোচনা করা হয়। বিজ্ঞাপনটি প্রকাশের পর ট্রাম্প আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন।

অন্টারিও সরকারের তৈরি ওই বিজ্ঞাপনে রিগ্যানকে উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে। মুক্ত বাজারনীতির প্রবল সমর্থক রিগ্যানের পুরোনো ভাষণের কয়েকটি অংশ ব্যবহার করে এক মিনিটের ওই ভিডিও তৈরি করা হয়। ট্রাম্প বিজ্ঞাপনটিকে “ভুয়া” বলে সমালোচনা করেছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টিম বিজ্ঞাপনটি প্রচারের পর তা সাময়িকভাবে স্থগিত করে। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি জানান, কানাডা এখনো আলোচনায় বসতে প্রস্তুত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্কনীতির কারণে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক বর্তমানে বড় ধরনের সংকটে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি