ঢাকাSunday , 2 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাত শিকারী আটক

Link Copied!

ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহিনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাত জন শিকারীকে আটক।

#New_Classic_Event_Management

শনিবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ছয় জন রামপাল উপজেলায়।


সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাত জনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে।

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাত জনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, তেরপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়।

ওই বন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি