ঢাকাThursday , 30 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে তৎপর ডিএমটিসিএল

ডেস্ক রিপোর্ট
October 30, 2025 11:22 pm
Link Copied!

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু হওয়ার পর ওই পিলারটি মেরামতের কাজ শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি দল। তারা জানিয়েছে, দ্রুত মেরামত সম্পন্ন করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পিলারটির মেরামতকাজ চলছে।

জাপানি প্রযুক্তি দলের এক সদস্য জানান, পিলার বা পুরো কাঠামোর কোনো ক্ষতি হয়নি; শুধুমাত্র বিয়ারিং প্যাডটি আলগা হয়ে নিচে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।


মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগে এমন ঘটনা ঘটলেও জাপানি ঠিকাদারদের তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা করেননি।”

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে পথচারী আবুল কালাম আজাদ (৪৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি ফুটপাত দিয়ে হাঁটছিলেন, তখন ওপর থেকে ভারী বস্তুটি তার মাথায় পড়ে। এতে পাশে থাকা একটি চপ-সিঙ্গারা দোকানের কাচও ভেঙে যায় এবং দোকানের দুই কর্মী আহত হন।

দুর্ঘটনার পর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি বলেন, “নিহত ব্যক্তির পরিবারের সব দায়দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নেবে। প্রাথমিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি