ঢাকাThursday , 30 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে

Link Copied!

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২৪ শিশু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি টিকে থাকবে, তবে হামাসের আচরণ উন্নত করা উচিত।

#New_Classic_Event_Management

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাতে আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গাজার মধ্যাঞ্চলে অন্তত ৪২ জন, উত্তর গাজায় ৩১ জন এবং দক্ষিণ গাজায় ১৮ জন নিহত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সেনা নিহত হওয়ার পর ইসরায়েল ‘প্রতিশোধ নিয়েছে’। তিনি দাবি করেছেন, ‘কোনো কিছুই যুদ্ধবিরতি বিপন্ন করবে না। তবে হামাসের আচরণ ভালো করা উচিত।’


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি