ঢাকাTuesday , 28 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় ফ্যাসিস্ট চেয়ারম্যানদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

Link Copied!

ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অবিলম্বে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক সার্টি–এনসিপি মোংলা উপজেলা সমন্বয় কমিটি।

#New_Classic_Event_Management

গত রবিবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনটি লিখিত স্মারকলিপি প্রদান করলেও কোনো পদক্ষেপ না নেওয়ায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মোংলা উপজেলা গেটের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা এখনো দায়িত্বে বহাল আছেন। তাদের অনেকেই সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতায় রাখা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।


বক্তারা আরও বলেন এই ফ্যাসিস্ট অনুগত চেয়ারম্যানরা মোংলার প্রশাসনিক অঙ্গনে দুর্নীতি ও দলীয় প্রভাব বিস্তারের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা চাই শতভাগ ফ্যাসিস্টমুক্ত মোংলা।

সংবাদ সম্মেলনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন, ১️.ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্রুত অপসারণ:
২️.আইনগত প্রক্রিয়া চলাকালে ইউনিয়ন সচিবদের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা:
৩️.অপসারণের পর দক্ষ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগ।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মোঃ আবু হাসান, এনসিপি বাগেরহাট জেলা প্রতিনিধি, মাজেদুল ইসলাম মৃধা প্রধান সমন্বয়কারী মোংলা উপজেলা,আব্দুল্লাহ মেরিন, যুগ্ম সমন্বয়কারী মোংলা উপজেলা
রিপন হালদার যুব শক্তি বাগেরহাট জেলা প্রতিনিধি:
আব্দুল্লাহ শেখ ও রিপন রায়, মোংলা উপজেলা সদস্য, মনির খান, মিঠাখালি ইউনিয়ন প্রধান সমন্বয়কারী, এবং বাপ্পি সরদার, চিলা ইউনিয়ন যুগ্ম সমন্বয়কারী।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট চেয়ারম্যানদের অপসারণ না করা হয় তবে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাদের হটিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি