ঢাকাSaturday , 25 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস ও ফাঁদসহ গ্রেফতার এক

Link Copied!

বাগেরহাটে শনিবার ২৫ অক্টোবর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ অক্টোবর ২০২৫ তারিখ ভোর ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

আটককৃত হরিণ শিকারী রনি গাজী (২৫) খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ানের বাসিন্দা।

জব্দকৃত হরিণের মাংস, ফাঁদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি