ঢাকাWednesday , 15 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়া (৪৩) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

#New_Classic_Event_Management

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়া (৭৫) এর সাথে বাকবিতণ্ডা হয় ছেলে জসিম উদ্দিনের। এরই একপর্যায়ে ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় ছেহাইট) দিয়ে পিতা লিল মিয়ার মাথায় উপুর্যুপরি আঘাত করে ছেলে জসিম উদ্দিন। এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

এই মামলায় তদন্তে পুলিশ জসিম উদ্দিনকে দায়ী করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটি আদালতে একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ বিচারার্থে আমলে নেয়া হয় এবং ২০২৪ সালের ৭ অক্টোবর বিগত আসামী জসিম উদ্দিন-এর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করে। সকল সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ বুধবার আদালত জসিমকে পিতা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায় বিচার পেলেন।

মামলায় আসামী পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মোঃ সুজন মিয়া (ব্রাহ্মণবাড়িয়া)

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি