ঢাকাTuesday , 14 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

#New_Classic_Event_Management

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছিলো। পরে স্থানীয় লোকজন কৌতুহলবশত: ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ এসে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নবজাতকটি একদিন বয়সী হবে। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে ফেলে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি