ঢাকাMonday , 13 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডিবির অভিযানে ইয়াবা গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:) জনাব মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাট এর নেতৃত্বে এসআই(নি:) মনির হোসেন, এসআই (নি:) স্নেহাশিস দাশ, এসআই (নি:)বিপ্লব রায়, এএসআই(নি:) মাফুজুর রহমান, এএসআই (নি:)মো: মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট।

#New_Classic_Event_Management

জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ মনি শেখ এর বাড়িতে ১১/১০/২০২৫ খ্রিঃ রাত্র ০২:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মনির শেখ মনি শেখ (৪৬), পিতা- মৃত আব্দুল হামিদ শেখ, সাং-বারাশিয়া (মধ্যপাড়া) ও ২। মোঃ রাসেল হোসেন (৩৫), পিতা-মোঃ রাজ্জাক হোসেন, সাং-আট্টাকী, উভয় থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে মনির শেখ মনি শেখ এর বসত বাড়ির ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে আসামী মনির শেখ মনি শেখ এর হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১,৬৩,২০০/-(এক লক্ষ তেষট্টি হাজার দুই শত) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও আসামী রাসেল হোসেন এর হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


উক্ত ঘটনা সংক্রান্তে ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ- ১১/১০/২০২৫খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং ১৯(ক) রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি