ঢাকাSunday , 12 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

Link Copied!

সারাদেশের ন্যায় রোববার ব্রাহ্মণবাড়িয়া বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯ টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

#New_Classic_Event_Management

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডাঃ সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচীর প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কমবয়সী শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেয়া হবে।


সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায়, সে জন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি