ঢাকাSaturday , 11 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আর্টিস্টস গ্রুপ কর্তৃক অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Link Copied!

ঢাকার দোহারে প্রতিভাবানদের খুজে দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষ্যে ১০ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় জয়পাড়া কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আড্ডা-২০২৫ অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রুপের সদস্যবৃন্দরা এবং অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রুপের সিনিয়র সদস্য শিল্পী ও উপস্থাপক জনাব: ইহসান আননূর।

আসাদুজ্জামান খান আসাদ,গণমাধ্যমকর্মী আল-আমিন হোসাইন ও মাকসুমুল মুকিম, মোহাম্মদ শাহিন, মোবারক হোসেন, উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিফাত রায়হান এবং শর্ণা সরকার।


অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শুরু হয় ২৮-০৯-২৫ থেকে ০২-১০-২৫ পর্যন্ত। সোশ্যাল মিডিয়া ভিত্তিক নেটিজেনদের চাহিদা অনুসারে প্রথম স্থান অর্জন করেন সিন্ধিয়া উর্মি, ২য় স্থান জেরিন সুহাইলা, ৩য় স্থান মেরি। এবং প্রতিভা মূল্যায়নে সেরা-১ নির্বাচিত হন সূদুর ময়মনসিংহ থেকে সাজিয়া মেহজাবিন অর্থি। এ আয়োজনে সার্বিক নির্দেশনা প্রদান করেন জনাব -মোঃ শাকিল হোসাইন।

সংগঠনটির এ্যাডমিন রিফাত রায়হান ও স্বর্ণা সরকার বলেন, দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপ সবসময়ই ভালো উদ্যোগের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে। পূর্বে বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে যেমন- পবিত্র রমজান মাসে ইফতার বিতরন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে পথ শিশুদের হাতে মেহেদী রাঙ্গানো সহ বস্ত্র বিতরণ ইত্যাদি।

এবিষয়ে আরও বলেন, আমরা সকলের নিকট একটি ম্যাসেজ পৌছাতে চাই সমাজের বিত্তবান জারা আছে তারা যেনো এগিয়ে এসে বিভিন্ন সেবামূলক কাজ করে।এছাড়াও আমাদের সংগঠনটি বিভিন্ন সময় বাংলাদেশের সাংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের গান,কবিতার আয়োজন সহ প্রতিবাদের আলো ছড়িয়ে দিতে দেয়াল চিত্রাঙ্কন করে। আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাংলাদেশর চিত্রশিল্পকে তুলে ধরার অংশ বলে মনে করছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি