ঢাকাWednesday , 8 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

স্ত্রীর মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

Link Copied!

ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকায় স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে স্বামী শাহআলম (৪৩)। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শাহআলম দোহার ঘাটা এলাকার উকিল উদ্দিনের ছেলে।

#New_Classic_Event_Management

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী মনি আক্তার পরকীয়ায় জরিত ছিলো। এনিয়ে স্বামীর সাথে সম্পর্কের দুরত্ব সৃষ্টি হয়। তারা আরও অভিযোগ করেন, মাঝে মাঝেই মারধর করতো শাহালমকে তার স্ত্রী। ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর শাহআলমকে কোন সেবাযত্ন করতেন না তার স্ত্রী।

এনিয়ে গত সোমবার শাহালমকে তার স্ত্রী মারধর করলে পরদিন অভিমান করে বিষ পান করেন শাহআলম। এসময় প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতেই তার মৃত্যু হয়।


এবিষয়ে অভিযুক্ত শাহআলমের স্ত্রী মনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় মামলা করবেন বলেন জানান নিহতের আত্মীয় শামিম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি