ঢাকাWednesday , 8 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজন

Link Copied!

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

#New_Classic_Event_Management

৮ অক্টোবর বুধবারউপজেলা মিলনায়তন ভবনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম ।

সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি।আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস সাত্তার।


এ সময় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে পরিবারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কন্যা শিশুরা দেশের অমূল্য সম্পদ— তাদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করলেই টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নারী নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি