ঢাকাSaturday , 4 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে অসুস্থ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার ৪ অক্টোবর ভোরে তাদের মৃত্যু হয়।

#New_Classic_Event_Management

মৃতরা হলেন, উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)। এ ঘটনায় আরও দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা দুইজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক হাসপাতাল লাইফ কেয়ারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার ভোরে তারা দুইজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি