ঢাকাWednesday , 1 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের মেহেরুল ইসলামের পুত্র।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশু তামিমকে ভিমরুলে কামড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ সাদ্দাম হোসেন জানান, শিশুটিকে বিষাক্ত ভিমরুল কামড়ানোর সাথে সাথে যদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতো তাহলে চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তোলার সুযোগ ছিলো। তারা তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে অবস্থার অবনতি দেখে হাসপাতালে আনেন। হাপসাতালের আনার আগেই সে মারা যায়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি