ঢাকাMonday , 29 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কসবায় প্রভাবশালীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাঞ্চনমুড়ি গ্রামের প্রভাবশালী জালাল মিয়া গংদের হামলা, মারধর, লুটপাট, হত্যার হুমকির অভিযোগে কসবা থানা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৫০) কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন যাহার এস ডি আর নাম্বার- ৩৮৪০।

#New_Classic_Event_Management

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টার দিকে কসবা পৌরসভার শীতলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী জালাল মিয়া (৫০) ও মো সাব্বির (২৫) সহ কয়েকজন সন্ত্রাসী লাঠি, শাবল, কুড়াল, দা, ছুরি, চাইনিজ কুড়াল ও হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের ছেলে কামরুল হাসানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় তারা ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং স্ত্রী-সন্তানদের হত্যার হুমকি দেয়। নগদ এক লক্ষ ৭৫ হাজার টাকা, ৮০ হাজার টাকা দামের একটি স্মার্ট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।


ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ভুক্তভোগীকে হত্যার চেষ্টা চালায়। তবে স্থানীয়দের উপস্থিতিতে প্রাণে বেঁচে যান কামরুল হাসান। এরপরও বিবাদীগণ প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে রফিকুল ইসলাম কসবা থানায় আভিযোগ করার পাশাপাশি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কামরুল হাসান, বুলবুল মিয়া, শিবলী মিয়া, জাহাঙ্গীর মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি