ঢাকাTuesday , 23 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিউইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

জানা গেছে, আজ যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলার শিকার হন। এ ঘটনা ঘিরে প্রবাসী অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

আজ এনসিপি এক জরুরি প্রতিক্রিয়ায় আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত। দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের ব্যর্থতার দায় নিরূপণের দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে দলটি সারাদেশে বিক্ষোভসহ কর্মসূচি ঘোষণা করেছে।


এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, আক্কাস মীর, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, সাহিল আহমদ, বিন ইয়ামিন, মুজিবুর রহমান, জয়ন্তী বিশ্বাসসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক ভিন্নমতের মানুষকে হামলার শিকার হতে হচ্ছে—এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি