হিন্দু ধর্মাবলম্বদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে আনন্দময় ও নিরাপদ আয়োজনের জন্য দোহার-নবাবগঞ্জের প্রতিটি মন্ডপে বিএনিপির নেতা কর্মীরা সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করবে। আজ ১৯ সেপ্টেম্বর বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় ১৪ ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক এ নির্দেশনা দেন।
আশফাক বলেন, আমারা দোহার নবাবগঞ্জ বাসী সকল ধর্মের সহবস্থানে এই দুই উপজেলায় দীর্ঘবছর ধরে বসবাস করে আসছি। আমাদের সবাইকে যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা সংখ্যা লঘু আছেন তাদের নিরাপত্তা দিতে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের ভাই। আমি চাই নিরাপত্তার দিক থেকে দোহার নবাবগঞ্জে এবারের শারদীয় দুর্গোৎসব হবে সর্বাকালের সেরা উৎসব।