ঢাকাFriday , 19 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৭ শে সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলী আজম, আশীষ পাল ও স্বপন দেব।

বক্তারা বলেন, দুর্গাপূজা এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তাই পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
সভায় পূজা মণ্ডপগুলোতে বিদ্যুৎ, আলোকসজ্জা, পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা আরও বলেন, পূজা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।


সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই দুর্গাপূজা পালিত হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি