ঢাকাSunday , 14 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে অনুপস্থিত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবিতে উত্তাল বিদ্যালয়

Link Copied!

ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে শত শত ছাত্রী ১৪ সেপ্টেম্বর, রবিবার প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রথমে বিদ্যালয়ের অভ্যন্তরে এবং পরে স্কুল গেটের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

বিগত ১ বছরেরও বেশি সময় ধরে অনুপস্থিত প্রধান শিক্ষিক কুলছুম বেগমের বিরুদ্ধে ছাত্রীরা দীর্ঘদিন যাবত দুর্নীতির অভিযোগ এনে প্রশাসনের কাছে ৭৫টিরও অধিক দুর্নীতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার দাবি জানিয়েছে। তারা জানান, কুলছুম বেগম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং গরীব ছাত্রীদের সঙ্গে তার দুর্ব্যবহার ও অশোভন আচরণ অসহনীয়।

অধ্যয়নরত সুমাইয়া আক্তার নামে এক ছাত্রী বলেন,“আমরা চাই প্রশাসন আমাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিক।”


বিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করে আবারো ক্লাসে ফেরত পাঠায়। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসের ২৫ তারিখ থেকে প্রধান শিক্ষক কুলছুম বেগম অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, বেঞ্চ চুরি, পানির ট্যাংক চুরিসহ ৭৫টিরও অধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি