ঢাকার দোহারের নয়াবাড়ি উইনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টারের হত্যাকণ্ডে জরিত প্রধান দুই আসামি শরিফ ও আল আমিন নামে দুইজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
এই খবরে ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে থানার প্রধান ফটকে বিক্ষোভ করেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। এসময় তারা আসামীদের ফাঁশির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে শুরু করলে দোহার থানা ওসি হাসান আলী এসে সঠিক বিচারের আশ্বাসে পরিস্থিতি শান্ত করেন।
হত্যাকাণ্ডে জরিতদের পাশাপাশি পিছনে থাকা মূল হোতাদের গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ২ জুলাই সকালে নয়াবাড়ি এলাকায় পদ্মার তীরে প্রকাশে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন মাস্টারকে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।