ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল্লাহ বালেঙ্গ এলাকার মজনুর ছেলে।
জানা যায়, বুধবার সকালে শিশু আব্দুল্লাহ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।