ঢাকাTuesday , 9 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কসবায় নিখোঁজের পর খালে পাওয়া গেলো শিশুর মরদেহ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আবদুল্লা-(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

নিহত শিশু আবদুল্লাহ উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে তার নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল মতিন জানান, রোববার বিকেল তিনটা থেকে আবদুল্লাহ নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।


এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি