ঢাকাSunday , 7 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান

Link Copied!

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতার অভাবে বাগেরহাট এবং মোংলা এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারে বেশি মানুষের চলাচল।

#New_Classic_Event_Management

তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য এসব এলাকা ঝুঁকিপূর্ণ। সচেতনতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় পৌরসভাকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। ০৭ সেপ্টেম্বর রবিবার সকালে মোংলাপোর্ট পৌরসভার ৭নং ওয়ার্ডের কলেজ মোংড়ে ব্র্যাকের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী একথা বলেন।

রবিবার সকাল ১১টায় “নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন সুস্থ থাকুন”শ্লোগানে মোংলায় ৩য় দফায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার নাগরিক নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা সরকারি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ডলার মোল্লা, আরাফাত আমিন দূর্জয়, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সনৎ কুমার, যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর, ফিল্ড অর্গানাইজার নূর ই আলম ও অন্যান্য ব্রাক প্রতিনিধি।


স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পশুর রিভার ওয়াটারকিপারের সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরো বলেন ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি