ঢাকাSunday , 31 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে নারী কল্যাণ সমিতির উদ্যোগে পাঠক ভুবন পাঠাগারের যাত্রা শুরু

Link Copied!

গ্রামে পিছিয়ে পড়া শিক্ষিত নারীদের কল্যাণে পাঠক ভূবন পাঠাগারে স্থাপনের উদ্যোগ নিয়েছে দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি। ৩০ই আগস্ট শনিবার বিকেলে উপজেলার লটাখোলা আজহার আলী মার্কেটে এ পাঠাগারের উদ্বোধন করা হয়। তবে মুক্তচিন্তা বিকাশে শিক্ষিত তরুণ তরুনী উভয়ের জন্যই এ পাঠাগার উম্মুক্ত থাকবে বলে জানান উদ্যোক্তারা।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং বিশেষ অতিথি ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম উপস্থিত থেকে ‘পাঠক ভুবন পাঠাগা’রের উদ্বোধন করেন। অনিকা ইয়াসমিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নারীী কল্যাণ সমিতির সভাপতি শারমিন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞান চর্চ্চা ও বুদ্ধিভিত্তিক বিকাশের লক্ষ্যে দিপ্ত আলো ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে তরুণ সমাজের জন্য পাঠ অভ্যাস গড়ে তুলতে হবে। শুধূ বই পড়তে নয় সৃজনশীল চিন্তা ও সংলাপের মুক্তমঞ্চ হবে এ পাঠাগার। আলোকিত সমাজ ও নতুন প্রজম্মের স্বপ্ন বিকাশে এ পাঠাগার হবে আলোরদিশারী। নারী পুরুষ ভেদাবেদ না রেখে আসুন সবাই জ্ঞান অনুশীলন করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখি। এছাড়া একটি আদর্শিক সমাজ গড়তে আদর্শ মানুষের প্রয়োজন হয়। সেই কাজ করতে আমরা অঙ্গীকার করবো।


এসময় উপস্থিত ছিলেন নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, জয়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি, সাংবাদিক ও দোহার প্রেসক্লাবের সভাপতি সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি