ঢাকাSunday , 24 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে নানা কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা পারভেছুন্নাহার নিপু।

#New_Classic_Event_Management

নকলা হাসপাতাল প্রাঙ্গন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় এবং নকলা থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলমোড় শহীদ শাহজাহান সুপার মার্কেটে এসে শেষ হয়।

সবশেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন মিন্টুর এবং সদস্য সচিব জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহমহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন্নার নিপুন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, পৌর সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম প্রমুখ।

এসময় ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি