শেরপুর জেলা নকলা উপজেলা অটোরিক্সার চাপায় আমেনা খাতুন (৪) শিশু নিহতেরর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার আজমল হক এর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে হাসনখিলার নিজ বাড়ি থেকে শিশু কন্যা আমেনা খাতুন দোকান থেকে কিছু কিনতে যায়। কেনা শেষে রাস্তাপারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিক্সা চাপা দিলে আহত অবস্থায় স্থানীয়রা নকলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।