ঢাকাSaturday , 9 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরের নকলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় নকলা হল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনা স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শফিউজ্জামান রানা, সিনিয়র সাংবাদিক মো: হযরত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষকসমাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি