ঢাকাSaturday , 23 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ছয়

Link Copied!

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

#New_Classic_Event_Management

শনিবার (২৩ আগস্ট) বিকালে মোংলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিকেল ৪টায় মোংলা-খুলনা মহাসড়কের উপজেলার কবিরাজ বাড়ির মোড় এলাকায় পৌঁছালে মোংলাগামী এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালক এবং ৫ যাত্রী গুরুতর আহত হন। একই সাথে বাস ও ট্রাকের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়।

এ দুর্ঘটনায় আহত বাসের চালকসহ ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।


এদিকে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে দিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হলেও খালি সিলিন্ডারবাহী ট্রাকটি সড়কের মাঝখানে বিকল হয়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি