ঢাকাSaturday , 23 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফেরিঘাটে যাত্রীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড

Link Copied!

বাগেরহাটে শুক্রবার ২২ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ২১ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়।

#New_Classic_Event_Management

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে আজ ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি