ঢাকাSaturday , 23 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের মোংলায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ই আগস্ট শুক্রবার সকালে দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

#New_Classic_Event_Management

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী ও বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার ও নদীকর্মী মেহেদী হাসান।

সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদীর পানিকে সাঁতার, মাছের বসবাস ও পান করার উপযোগী রাখতে হবে। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সাঁতার প্রতিযোগিতায় ১ম হয় সমর সরদার, ২য় নূরনবী ব্যাপারী ও ৩য় স্থান অর্জন করেন পিটার নাথ। এ সাঁতার প্রতিযোগিতায় ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী জেলেরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি