ঢাকাFriday , 22 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা

Link Copied!

ঢাকার দোহারে ফারদিন সুলতানা তানজিলা (১৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। ২২ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ দেওয়ান বাড়ির পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত তানজিলা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ভাংজ্ঞা মসজিদ এলাকার মো. ফরিদের মেয়ে।

#New_Classic_Event_Management

নিহতের ফুফু সোনিয়া বেগম বলেন, ৫ মাস আগে তানজিলা ভালবেসে বিয়ে করেন দোহার উপজেলার লক্ষিপ্রসাদ গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাসুম রায়হানকে। শুক্রবার সকালে তানজিলার শশুর বাড়ি থেকে ফোন দিয়ে জানায় তানজিলা ফাসি দিয়ে মারা গেছে। এরপর আমরা আসি। আমাদের ধারনা আমার ভাতিজিকে মেরে ফেলা হয়েছে।

নিহত তানজিলার পিতা ফরিদ বলেন, আমার মেয়ের মৃত্যু কোন স্বাভাবিক ঘটনা না। আমি মামলা করবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই। এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় প্রেরন করা হবে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সে অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি