ঢাকাFriday , 22 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Link Copied!

পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

#New_Classic_Event_Management

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সরদার শরীফুল ইসলাম,
সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ সহ আরো অনেকে।

মেলা উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ নার্সারি মালিকরা অবস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি