ঢাকাMonday , 18 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ধার অভিযান পরিচালনার জনসচেতনতামূলক কার্যক্রম

Link Copied!

রবিবার ১৭ আগস্ট ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষা, কিশোর-তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রতকরণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

#New_Classic_Event_Management

এরই ধারাবাহিকতায় আজ ১৭ আগস্ট ২০২৫ তারিখ রোববার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক আউটপোস্ট প্রাঙ্গণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ শীর্ষক জনসচেতনতামূলক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় নলিয়ান এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণ, জেলে, মাঝি, পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল ও পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা, পরিবেশ ও বন সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড সেবা নিতে কল করুন ১৬১১১ নাম্বারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি